চট্টগ্রাম নগরে সামাজিক দায়বদ্ধতার ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে ফ্যাশন ফর লাইফ ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম। তাদের যৌথ উদ্যোগে ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুর জন্য ডিনার, ফ্যাশন ও গিফটিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) নগরের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত এই মানবিক অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল আনন্দঘন পরিবেশ, মানসম্মত নৈশভোজ, নতুন পোশাক ও উপহার। ‘Gift a Dinner, Transform an Evening’—এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানটি শিশুদের আনন্দ ও ভালোবাসায় ভরিয়ে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত, […]