চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের চার মাসের মাথায় মোনা আক্তার (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আছিয়া চা বাগানের কচুটিলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, চার মাস আগে নাসিরের সঙ্গে মোনার বিয়ে হয়। রবিবার সকালে গৃহবধূকে অসুস্থ দাবি করে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। […]