মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল অব্যাহত রয়েছে। সর্বশেষ সোমবার (২৩ মার্চ) একদিনে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৩টি আগমন ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ২টি বহির্গমণ ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার ১টি আগমন ও ১টি বহির্গমণ ফ্লাইট বাতিল করা হয়। তবে সোমবার বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৫টি বহির্গমণ ফ্লাইট সোমবার সচল […]