পাঁচলাইশে বাসাবাড়ির ওয়াশরুমে গোপনে নারীদের ভিডিও ধারণের অপচেষ্টার সময় এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশকে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল রবিবার (২৪ মে) দিবাগত রাতে এই ঘটনায় আটককৃতকে আজ সোমবার পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করা হয়।
আটক নাজিম উদ্দিন সন্দ্বীপের বাসিন্দা। বর্তমানে পাঁচলাইশ থানাধীন চকবাজার উর্দু গলি এলাকার ভাড়াটিয়া।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, আটক নাজিমের বিরুদ্ধে থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়। পরে আজ সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ












