চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার আইনিভাবে নিশ্চিতের আহ্বান আইএইচআরসিজি’র

শিশু রামিসা হত্যার বিচার আইনিভাবে নিশ্চিতের আহ্বান আইএইচআরসিজি’র

অনলাইন ডেস্ক

২৫ মে, ২০২৬ | ৮:৩০ অপরাহ্ণ

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল (আইএইচআরসিজি) বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি সৈয়দ মোস্তফা আলম বলেছেন, বিচার বর্হিভুত হত্যাকাণ্ড নয়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশু রামিসা হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।

 

রবিবার (২৪ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে শিশু রামিসা হত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

দু:খ প্রকাশ করে মোস্তফা আলম আরও বলেন, দীর্ঘদিনের অগণতান্ত্রিক চর্চায় দেশের মানুষ বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার পেয়েছে। এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। গণতান্ত্রিক সরকার আসার পরও একটি অশুভ মহল দেশের বর্তমান সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে বিনষ্ট করে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত আছে। মিরপুরের রামিসা হত্যার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভিকটিমের বাসায় গিয়ে সামগ্রিক পরিস্থিতি জেনে ব্যবস্থা নিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আসামি গ্রেপ্তার করা। এ পর্যায়ে আসামিও গ্রেপ্তার হয়েছে।

 

সংগঠনের চট্টগ্রাম বিভাগের নেতা মুহাম্মদ আব্দুর রহিম ও আওরঙ্গজেব খান সম্রাটের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের সহ-সভাপতি ডা. কামরুন্নাহার দস্তগীর, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার শ্রীমতি মানসি দাশ, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবালের চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক মুহাম্মদ ইউনুস তালুকদার, জনতা ক্লাব অব চট্টগ্রামের প্রেসিডেন্ট রেবেকা নাসরিন, জনতা ক্লাব অব চট্টগ্রামের পরিচালক পারানাস কাইয়ুম, ইনার হুইল ক্লাব অব জেনিথ চট্টগ্রাম’র চার্টার প্রেসিডেন্ট জেরিন নিজাম শেঠ, প্রেসিডেন্ট লক্ষী ধর, ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদ’র প্রেসিডেন্ট আখতার বানু, ইনার হুইল ক্লাব অব সি কুইন এর প্রেসিডেন্ট সোমা আলম, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশ চট্টগ্রাম জেলার নেত্রী জান্নাতুল মাওয়া মারুফা, মনিরা দিলশাদ তানসী, তাহেরা মহররম, সানাইয়া আহমেদ, মানবাধিকার নেতা মুহাম্মদ আলাউদ্দিন হিরু প্রমুখ।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট