কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দুটি গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগেরদিন বুধবার রাতেও একই এলাকায় প্রায় ২০ থেকে ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা গিয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। বাসিন্দাদের মতে, জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় সক্রিয় অপহরণকারী ও মানব পাচার চক্রের দুটি গ্রুপ মূলত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘাতে জড়িয়েছে। বারবার এমন […]