চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ জুন, ২০২৬

সর্বশেষ:

উখিয়ায় পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২

উখিয়ায় ১ কোটি ৮৩ লাখ টাকার ইয়াবা নিয়ে দু’জন ধরা

উখিয়া সংবাদদাতা

১১ জুন, ২০২৬ | ৯:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ১ কোটি ৮৩ লাখ টাকা মূল্যের ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সারসহ দুই জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে পালংখালী ইউনিয়নের বটতলী গ্রামের মিজানের ঘের নামক স্থান ও পালংখালী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বালুখালী পুচিবুনিয়া গ্রামের আবদুস শুককুরের ছেলে মামুনুর রশিদ (১৮) ও ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত জুহারের ছেলে মো. জাফর (২৫)।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে পালংখালী থেকে উখিয়া বাজারগামী একটি অটো গাড়ি আসতে দেখে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করলে অটো গাড়ির ভেতরে থাকা চোরাকারবারী মো. ইসমাইল (৩৭), দৌড়ে গ্রামের ভিতরে পালিয়ে যায়। এ সময় অটো চালক মামুনুর রশিদকে আটক করে অটো গাড়িটি তল্লাশী করে গাড়িতে থাকা নীল রংয়ের ড্রামের থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার ও ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত অটো গাড়ীসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্য বহন করছিল বলে স্বীকার করেছে।

অন্যদিকে, পালংখালী বটতলী গ্রামের মিজানের ঘের নামক স্থান দিয়ে কিছু লোক পানি দিয়ে বস্তা ভাসিয়ে আনতে দেখতে পেয়ে বিজিবি টহল দলের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। পরবর্তীতে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা বস্তা ফেলে পালানোর সময় মো. জাফর (২৫), কে আটক করা হয়। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি চালিয়ে ৯ বস্তা সার উদ্বার করা হয়।

জব্দ করা ইয়াবা, সার ও আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট