চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন এলাকা থেকে মো. জোবায়ের রহমান (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
এ ঘটনায় রবিবার (৭ জুন) খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজ জোবায়েরের পিতা মো. মিজানুর রহমান।
জিডি সূত্রে জানা গেছে, গত ৬ জুন রাত ৯টায় জোবায়ের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে তাকে খোঁজাখুঁজি করে পায়নি।
থানার ডিউটি কর্মকর্তা অভিযোগটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন।
তিনি পূর্বকোণকে বলেন, নিখোঁজ ছেলেটির বিষয়ে বিভিন্ন থানায় জানিয়েছি। আমরা তাকে খোঁজে পেতে কাজ করছি।
পূর্বকোণ/কায়ছার /এএইচ


















