চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের সমর্থনে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) এক বিশাল নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিছিলে অংশগ্রহণকারী নারীরা স্বতঃস্ফূর্তভাবে দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে তাদের সমর্থন ব্যক্ত করেন। মিছিলটি বন্দরটিলা আলী শাহ মসজিদের সম্মুখ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইপিজেড মোড়ে এসে শেষ হয়। চট্টগ্রাম-১১ আসনের নির্বাচন পরিচালিকা সাহেদা মতিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মহানগরীর মহিলা সেক্রেটারি ফরিদা খানম, […]