চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি

অনলাইন ডেস্ক

২ জুলাই, ২০২৬ | ১০:০৬ অপরাহ্ণ

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেবেন না।

এ তথ্য জানিয়েছেন ভারতে বর্তমান সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হুমকির কারণেই মোজতবা খামেনি শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।

সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মোজতবা খামেনিকে ‘হত্যার লক্ষ্যবস্তু’ বলে মন্তব্য করেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের যেকোনও হুমকির জবাবে শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট