প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) তাদের প্রধান কার্যালয়সহ বিভিন্ন ইপিজেড সমূহের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৪ জুন ২০২৪ তারিখে ‘দি ডেইলি স্টার’ ও ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৩৪টি ক্যাটাগরির বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
নিচে পদ অনুযায়ী বিস্তারিত বিবরণ দেওয়া হলো:
১. সহকারী পরিচালক (প্রশাসন):
* পদ সংখ্যা: ৫টি
* বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম ২য় শ্রেণীর স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী ন্যূনতম ২য় শ্রেণীর স্নাতক (সম্মান) ডিগ্রি।
২. সহকারী পরিচালক (বিনিযোগ, শিল্প সম্পর্ক, কমার্শিয়াল অপারেশন)
* পদ সংখ্যা: ৮টি
* বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম ২য় শ্রেণীর এমবিএ , অর্থনীতি ,লোকপ্রশাসন,ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী ন্যূনতম ২য় শ্রেণীর স্নাতক (সম্মান) ডিগ্রি।
৩. সহকারী পরিচালক (হিসাব/নিরীক্ষা):
* পদ সংখ্যা: ২টি
* বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে ন্যূনতম ২য় শ্রেণীর স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী বাণিজ্যে ন্যূনতম ২য় শ্রেণীর স্নাতক (সম্মান) ডিগ্রি।
৪. সহকারী প্রকৌশলী (পুর):
* পদ সংখ্যা: ২টি
* বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং (পুর)।
৫. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ):
* পদ সংখ্যা: ২টি
* বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং (বিদ্যুৎ)।
৬. নিরাপত্তা কর্মকর্তা:
* পদ সংখ্যা: ১টি
* বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রিসহ সশস্ত্র বাহিনী/সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার/কমিশনড অফিসার বা সমমর্যাদার আধাসামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
৭. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/সহকারী নিরীক্ষা কর্মকর্তা:
* পদ সংখ্যা: ৪টি
* বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রিসহ হিসাবরক্ষণ/নিরীক্ষা কাজে ৩ বছরের অভিজ্ঞতা।
৮. জুনিয়র অডিও ভিজ্যুয়াল অফিসার:
* পদ সংখ্যা: ১টি
* বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রিসহ ডিজিটাল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া রিলেটেড কাজে অভিজ্ঞতাসহ কোনো ইনফরমেশন সার্ভিস বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৩ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
৯. উপ-সহকারী প্রকৌশলী (পুর):
* পদ সংখ্যা: ৫টি
* বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: ইঞ্জিনিয়ারিং (পুর) এ ডিপ্লোমা।
১০. উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ):
* পদ সংখ্যা: ৩টি
* বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: ইঞ্জিনিয়ারিং (বিদ্যুৎ) এ ডিপ্লোমা।
১১. উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক):
* পদ সংখ্যা: ২টি
* বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: ইঞ্জিনিয়ারিং (যান্ত্রিক) এ ডিপ্লোমা।
১২. সহকারী নিরাপত্তা কর্মকর্তা:
* পদ সংখ্যা: ১টি
* বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম এস.এস.সি. পাসসহ সশস্ত্র বাহিনী/সেনাবাহিনীর নায়েক সুবেদার বা সমমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
১৩. লাইব্রেরিয়ান:
* পদ সংখ্যা: ১টি
* বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: লাইব্রেরি সায়েন্সে স্নাতক (সম্মান) অথবা স্নাতক ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর বা ডিপ্লোমা।
১৪. ইমাম:
* পদ সংখ্যা: ১টি
* বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: কামিল পাসসহ কোনো অনুমোদিত মাদরাসা হতে ফাজিল পাস।
১৫. স্টোর কিপার:
* পদ সংখ্যা: ২টি
* বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতাসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
১৬. ক্যাশিয়ার:
* পদ সংখ্যা: ২টি
* বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
১৭. নিরাপত্তা পরিদর্শক:
* পদ সংখ্যা: ৪টি
* বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড-১৩)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাসসহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদার অবসরপ্রাপ্ত ব্যক্তি।
১৮. অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর:
* পদ সংখ্যা: ৭টি
* বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
১৯. ড্রাফটসম্যান:
* পদ সংখ্যা: ২টি
* বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: ড্রাফটম্যানশিপে ডিপ্লোমাসহ ৩ বছরের অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান)/আর্কিটেকচার বা ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি সম্পন্ন।
২০. পাম্প অপারেটর:
* পদ সংখ্যা: ৫টি
* বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ লাইসেন্সিং বোর্ড হতে ‘সি’ লাইসেন্স প্রাপ্ত এবং ৩ বছরের অভিজ্ঞতা।
২১. মিটার রিডার:
* পদ সংখ্যা: ২টি
* বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ লাইসেন্সিং বোর্ড হতে ‘সি’ লাইসেন্স প্রাপ্ত।
২২. ফটোকপি মেশিন অপারেটর:
* পদ সংখ্যা: ২টি
* বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে ৭ বছরের অভিজ্ঞতা।
২৩. মোয়াজ্জিন:
* পদ সংখ্যা: ২টি
* বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: হাফেজে কুরআনসহ ২ বছরের অভিজ্ঞতা এবং ন্যূনতম দাখিল পাস।
২৪. ইলেকট্রিশিয়ান:
* পদ সংখ্যা: ৪টি
* বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ লাইসেন্সিং বোর্ড হতে ‘সি’ লাইসেন্স প্রাপ্ত।
২৫. গাড়ি চালক:
* পদ সংখ্যা: ১৮টি
* বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণী পাস এবং বাগান চর্চায় অভিজ্ঞতাসহ সরঞ্জাম রক্ষণাবেক্ষণে পারদর্শী।
২৬. রাজমিস্ত্রী:
* পদ সংখ্যা: ২টি
* বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০/- (গ্রেড-১৯)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।
২৭. কুক:
* পদ সংখ্যা: ২টি
* বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।
২৮. ডিসপাস রাইডার:
* পদ সংখ্যা: ২টি
* বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-১৮)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ মোটর সাইকেল চালনায় দক্ষতা।
২৯. প্লাম্বার সহকারী:
* পদ সংখ্যা: ২টি
* বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
৩০. মালী:
* পদ সংখ্যা: ২টি
* বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণী পাসসহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
৩১. সার্ভিস বয়:
* পদ সংখ্যা: ২টি
* বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণী পাসসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।
৩২. রাজমিস্ত্রী হেলপার:
* পদ সংখ্যা: ২টি
* বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।
৩৩. ইলেকট্রিক হেল্পার:
* পদ সংখ্যা: ৪টি
* বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণী পাস; সুস্বাস্থ্যের অধিকারী এবং উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
৩৪. নিরাপত্তা প্রহরী:
* পদ সংখ্যা: ১১টি
* বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)
* যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণী পাস এবং বোর্ড হতে ‘সি’ লাইসেন্স প্রাপ্ত।
আবেদনের বয়সসীমা:
৩১ জুলাই ২০২৪ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। নিরাপত্তা প্রহরী পদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২৫ বছর।
আবেদন প্রক্রিয়া ও ফি:
আগ্রহী প্রার্থীদের https://bepza.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ পদভেদে ২২৩ টাকা, ১১২ টাকা এবং ৬৬ টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।
বিজ্ঞপ্তির দেখতে এই লিংকে ক্লিক করুন।











