অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর। আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসরের। উদ্বোধনী দিনে দুপুর ৩টায় স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। দিনের অপর ম্যাচে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। বিপিএল শুরুর ঠিক ২৪ ঘণ্টা আগে বড় ধাক্কা হয়ে আসে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ইস্যু। বৃহস্পতিবার সকালে আর্থিক কারণে দল পরিচালনায় অপারগতা প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটি। দ্রুততম সময়ে দলটির দায়িত্ব কাঁধে তুলে নেয় বিসিবি। আপাতদৃষ্টিতে এটি বড় সংকট মনে হলেও, বিপিএলের জন্য এটি ‘শাপে […]