সারাদেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা করে আন্দোলনরত শিক্ষকদের সংগঠন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। বিবৃতিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিন অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় বুধবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ বা ‘তালাবদ্ধ কর্মসূচি’ ঘোষণা করা হয়েছে। “তিন দফা বাস্তবায়ন না হওয়া […]