চট্টগ্রাম রবিবার, ০৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ. লীগ: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ. লীগ: চিফ প্রসিকিউটর

৫ জুলাই, ২০২৬ | ৮:৪০ অপরাহ্ণ

মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণার আইনি প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে ।

 

রোববার (৫ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এসব কথা বলেন।

 

চিফ প্রসিকিউটর জানান, দলগতভাবে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাসবিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিধানের আওতায় আওয়ামী লীগের বিচার করা সম্ভব।

 

তিনি বলেন, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাসহ শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী পরবর্তী বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

 

আমিনুল ইসলাম বলেন, ব্যক্তিগত দায়ের পাশাপাশি দলগত অপরাধের অভিযোগ প্রমাণিত হলে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও শেখ হাসিনাকে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

 

এর আগে শনিবার (৪ জুলাই) জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেন, আওয়ামী লীগ ভবিষ্যতে দেশে আর রাজনীতি করতে পারবে না। দলটির রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি হয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবেও দলটিকে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

 

পূর্বকোণ/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট