দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশু মারা গেছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ১১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছিল। বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া শিশুদের মধ্যে হাম শনাক্ত হওয়া এক শিশুটি ঢাকায় মারা গেছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে বরিশালে একজন, ঢাকায় পাঁচজন, খুলনায় একজন, ময়মনসিংহে একজন, রাজশাহীতে দু’জন এবং সিলেটে একজন শিশুর মৃত্যু হয়েছে। তবে হাম ও হামের […]