চট্টগ্রাম সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

কাপ্তাইয়ে খেলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর

কাপ্তাইয়ে খেলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর

কাপ্তাই সংবাদদাতা

১৩ জুলাই, ২০২৬ | ৩:৫৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে খেলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে নন্দী মল্লিক তুলশী নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 

সোমবার (১৩ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিলছড়ি বাজার এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। 

 

 শিশু নন্দী মল্লিক তুলশী ওই এলাকার সুজন মল্লিকের ছেলে। 

জানা যায়, শিশুটি দুপুরে খেলতে খেলতে হঠাৎ খোলা সেফটি ট্যাংকে পড়ে যায়। এলাকার লোকজন দ্রুত সেফটি ট্যাংকে থেকে তুলে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, শিশুটি খেলতে গিয়ে হঠাৎ খোলা সেফটি ট্যাংকে পড়ে যায়।

 

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। খোঁজ খবর নেওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট