খাগড়াছড়ির দীঘিনালায় আম পাড়তে গিয়ে মিতশু ত্রিপুরা (১২) নামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তার সহপাঠীও। গতকাল মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের নয় মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নয় মাইল জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা। নিহত মিতশু ত্রিপুরা ওই এলাকার সুপেন ত্রিপুরার ছেলে এবং নয় মাইল জুনিয়র স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছে তার সহপাঠী বিনয় ত্রিপুরা। প্রধান শিক্ষক তপু ত্রিপুরা জানান, মঙ্গলবার বিকালে মিতশু তার বন্ধুদের সঙ্গে […]