সবুজ গাছে ভরে উঠুক এ ধরার অঙ্গন,
প্রকৃতিরই স্নেহছায়ায় জুড়াক প্রাণ-মন।
গাছের ডালে পাখির কূজন জাগায় নতুন গান,
সবুজের ওই শীতল ছোঁয়ায় জুড়াক সবার প্রাণ।
ধোঁয়া-ধূলির বিষাক্ত পথে বাড়ে যত ক্ষয়,
বৃক্ষরোপণ আশার আলো, সুখের বারতা বয়।
সবুজ বনানী রক্ষা করে নদী, খাল আর মাঠ,
শস্যের হাসি ছড়িয়ে পড়ে, জাগে সুখের প্রভাত।
গাছের বুকে সঞ্চয় থাকে নির্মল প্রাণবায়ু,
বৃক্ষ মোদের পরম বন্ধু, বাড়ায় সবার আয়ু।
এসো সবাই হাতে হাত রেখে করি আজ পণ,
সবুজ রক্ষায় নিবেদিত হোক আমাদের মন।
একটি চারা রোপণ করি ভালোবাসার তরে,
নতুন দিনের স্বপ্ন ফুটুক সবুজেরই ঘরে।
সবুজায়নের এই মিছিলে হোক সবার আহ্বান,
নিরাপদ এক পৃথিবী গড়ে গাই জীবনের গান।
শাহেদ বলে, প্রকৃতি বাঁচলে তবে বাঁচবে প্রাণ,
সবুজ দিয়ে সাজাই চলো মোদের এই জাহান।
পূর্বকোণ/আলতাফ/কায়সার
















