চট্টগ্রাম শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সর্বশেষ:

সর্বশেষ নিউজ

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অভিযানে রাঙ্গামাটির কাপ্তাই থেকে মো. নেজামুদ্দিন (৫০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) চন্দ্রঘোনা খন্দাকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার নেজামুদ্দিন উপজেলার রাইখালি ইউনিযনের খন্দাকাটা এলাকার বাসিন্দা শেখ আহম্মদের ছেলে এবং একইসাথে  ইউনিয়ন  আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।   ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  সাকের আহম্মেদ বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে রাঙ্গামাটি আদালতে সোর্পদ করা হয়েছে।   পূর্বকোণ/পারভেজ

২৩ ডিসেম্বর, ২০২৫ | ২০:১৩