চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি

অনলাইন ডেস্ক

২১ জুলাই, ২০২৬ | ১২:২৫ অপরাহ্ণ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে।

ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ ও ভিডিওর বিভিন্ন অংশে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে দেখা যায়। কোনো অংশে তিনি ফোনে কথা বলছেন, আবার কোনো অংশে ওই তরুণীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় বসে থাকতে দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেলের পরিচালিত ‘ক্রাইম বার্তা’ দাবি করে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও।

তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘বেঙ্গল লেন্স’ তাদের অনুসন্ধানে জানিয়েছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত নয়। প্রতিষ্ঠানটির দাবি, সিসিটিভি ফুটেজের টাইমস্ট্যাম্প অনুযায়ী ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়। তবে এটি কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায় নি।

জামায়াতের সেক্রেটারি ও দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এ বিয়ে হয়েছে।’

এ বিষয়ে গাজী নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট