চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মাটি কাটার সময় হাতেনাতে দু’জনকে আটক করে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে পাইন্দং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জুগনিঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, মাটি কাটার খবর পেয়ে অভিযান চালিয়ে মো. আলমগীর ও মুহাম্মদ হাবিবুল্লাহ নামে দু’জনকে আটক করা হয়। পরে আলমগীরকে সাড়ে ৩ লাখ […]