চট্টগ্রামে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভুঁইয়া হত্যাকাণ্ডের মামলায় আজ শুক্রবার (২৩ জানুয়ারি) কালা বাচ্চু নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল সলিমপুর (ছিন্নমূল) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র অনুযায়ী, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে ইয়াসিন গ্রুপের অনুসারীদের হামলায় নিহত হন র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন, যিনি প্রেষণে […]