চট্টগ্রাম সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সর্বশেষ নিউজ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল খান সাহেব পাড়া এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সোহাগ (৩৮) নামে এক রাজমিস্ত্রি খুন হয়েছেন।   শনিবার (১৪ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।   সূত্রমতে, গত ১৩ মার্চ রাতে পূর্বের কোনো ঘটনার জেরে প্রতিপক্ষ সোহাগকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে মৃত্যু হয়। […]

১৪ মার্চ, ২০২৬ | ১৯:২৫