চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

সীতাকুণ্ডে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

সীতাকুণ্ড সংবাদদাতা

২৮ জুলাই, ২০২৬ | ২:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

 

সোমবার (২৬ জুলাই) গভীর রাতে তাকে গ্রেপ্তার করে টহল পুলিশ। গ্রেপ্তার ডাকাতের নাম আরাফাত হোসেন জিসান (২৪)।

 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি টহল টিম মহাসড়কে পৌরসদরের নুনাছড়া এলাকায় একটি ডাকাত দলকে দেখতে পেয়ে ধাওয়া দেয়। এতে পিকআপসহ এক ডাকাত আটক হলেও অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।

 

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুুরুল আবচার বলেন, আটকের পর ঐ ডাকাত স্বীকার করে যে তারা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পিকআপসহ গ্রেপ্তার ডাকাতকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে নুনা ছড়া এলাকার মহাসড়ক থেকে গ্রেপ্তরা করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট