চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

অনলাইন ডেস্ক

২৮ জুলাই, ২০২৬ | ১১:৪৯ পূর্বাহ্ণ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে ইসির একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে অংশ নেয়।

 

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে ওই দিনই তা গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন। একই দিনে পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সময়ের জন্য তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। স্পিকারের এ দায়িত্ব গ্রহণের কারণে বর্তমানে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করছেন।

 

রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে স্পিকারের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করবেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট