কক্সবাজারের টেকনাফের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মোহাম্মদ হোসেন প্রকাশ মোহাম্মদ (৪৬) টেকনাফ পৌরসভা উত্তর চৌধুরীপাড়া মৃত আলী মিয়ার পুত্র।
মঙ্গলবার (২৭ জুলাই) র্যাব-১৫’র মিডিয়া অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত একজন আসামি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বদির জেটিঘাট এলাকায় অবস্থান করার খবরে সোমবার বিকালে অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানকালে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে পলাতক ছিলেন। গ্রেপ্তার আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/ইবনুর/এএইচ















