কক্সবাজারের মহেশখালীতে রাস্তা পার হওয়ার সময় টমটমের (ব্যাটারিচালিত অটোরিকশা) ধাক্কায় রাইয়ান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল জালিয়া পাড়া এলাকার বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাইয়ান সাইরার ডেইল জালিয়া পাড়া এলাকার জেলে রিদুয়ানের ছেলে। জানা যায়, খেলাধুলার একপর্যায়ে শিশু রাইয়ান সড়ক পারাপারের চেষ্টা করলে দ্রুতগতিতে আসা একটি টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটার […]