চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

‘অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কোনো নারীই নিজেকে নিরাপদ ভাবতে পারেন না’

‘অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কোনো নারীই নিজেকে নিরাপদ ভাবতে পারেন না’

অনলাইন ডেস্ক

২৮ জুলাই, ২০২৬ | ৬:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে নারী শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডার স্থানীয় উদ্যোগ পর্যালোচনা এবং দেশে এ বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা এগিয়ে নিতে ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় নগরীর স্টেশন রোডস্থ হোটেল সৈকতে এ সংলাপ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ ও নারী প্রগতি সংঘ ও ইলমা।

 

সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা আয়েশা ছিদ্দিকি, চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুকুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুন নাহার, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি)-কেস ওয়ার্কার তনুশ্রী সরকার, চমেক হাসপাতালের ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের সচিব সাজু মহাজন, পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রোকেয়া বেগম, ইলমার নির্বাহী পরিচালক জেসমিন সুলতানা পারু, পরিবেশ কর্মী চৌহান, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও যুব সংগঠনের প্রতিনিধি। 

 

এসময় বক্তারা বলেন, পারিবারিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কোনো নারীই নিজেকে নিরাপদ মনে করতে পারেন না। আর নারী যদি সুরক্ষিত ও ক্ষমতায়িত না হন, তবে একটি জাতির মৌলিক নিরাপত্তা ভিত্তিমূল দুর্বল থেকে যায়। আমাদের নিজেদের এলাকায় নারীদের জন্য ভয়মুক্ত ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে। সিদ্ধান্ত গ্রহণ ও সামাজিক সমস্যা সমাধানের প্রতিটি জায়গায় স্থানীয় নারীদের মতামতকে প্রাধান্য দেওয়া এবং তরুণ প্রজন্মকে সাথে নিয়ে স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধ কাজ করতে হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন