বাগেরহাটের মোংলা থেকে মিরাজ শেখ নিখোঁজ হওয়ার ঘটনায় কোস্ট গার্ডের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সংশ্লিষ্ট বাহিনীর কাছ থেকে অভিযোগটির সত্যতা নিশ্চিত করে কোনও তথ্য তিনি পাননি। তবে ওই বাহিনী জড়িত না থাকলেও একজন নিখোঁজ নাগরিককে খুঁজে বের করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া প্রয়োজন উল্লেখ করে উপদেষ্টা জানান, তিনি মন্ত্রণালয়ের সঙ্গে আবার কথা বলবেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ















