চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, মদসহ ৪ কারবারি আটক

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, মদসহ ৪ কারবারি আটক

টেকনাফ সংবাদদাতা

২৮ জুলাই, ২০২৬ | ৬:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় মদসহ চার মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল সোমবার কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা এক অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

 

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান ,অভিযানের সময় একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের দেশীয় মদ, ৩টি মোবাইল , নগদ ১ হাজার ৪৪০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।

 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট