চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কৃষি মাঠ থেকে পানি সেচ দিয়ে বাড়ি ফেরার পাথে বজ্রপাতে মো. আমির শরীফ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় পৌরসভার শান্তিনিকেতন ব্রম্মোত্তর গুমাইনিলের পাশে যাত্রী ছাউনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমির শরীফ (৬২) পৌরসভার ৬নং ওয়ার্ডের শান্তিনিকেতন দক্ষিণ পাড়ার অলি আহমদ মাস্টার বাড়ির মৃত লেদু হাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমির শরীফ পেশায় একজন বর্গাচাষী ছিলেন। ঘটনার দিন বিকেলে ছেলেসহ তিনি বাড়ির পাশের বিলে বর্গা […]