সীতাকুণ্ড তথা চট্টগ্রামের উন্নয়নের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে সলিমপুর। সঠিক পরিকল্পনা গ্রহণ করা গেলে সলিমপুর-ভাটিয়ারীকে ঘিরে গড়ে উঠবে সম্ভাবনা ও সমৃদ্ধির নতুন দিগন্ত- এমন মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। বুধবার (২৮ জানুয়ারি) সকালে নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চসিক ৯-১০ নম্বর ওয়ার্ড) আসনে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। গণসংযোগে আসলাম চৌধুরী বলেন, এখানকার মানুষের হাসি-কান্না, প্রয়োজন ও জীবনযাপন খুব চেনা। এই জনপদকে কেন্দ্র করেই সীতাকুণ্ড ও চট্টগ্রামের উন্নয়নের হাব গড়ে তোলা সম্ভব। নির্বাচন এলেই অনেকে […]