বিশ্বের অন্যতম জনপ্রিয় উচ্চশিক্ষার গন্তব্য অস্ট্রেলিয়া দিন দিন বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা, গবেষণাভিত্তিক পাঠক্রম, আধুনিক অবকাঠামো এবং বহুসাংস্কৃতিক শিক্ষাবান্ধব পরিবেশ অস্ট্রেলিয়াকে ভবিষ্যৎ গড়ার একটি উপযুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ ও সরাসরি করে তুলতে পিএফইসি গ্লোবাল আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো। আগামী ১৩ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে এই এক্সপো অনুষ্ঠিত হবে। […]