চট্টগ্রাম শনিবার, ০১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে পরোয়ানাভুক্ত আসামী ইয়াবাসহ ধরা

প্যান্টের পকেটে ইয়াবা রেখে ধরা বোয়ালখালীর মাদক ব্যবসায়ী

বোয়ালখালী সংবাদদাতা

১ আগস্ট, ২০২৬ | ১২:২২ অপরাহ্ণ

বোয়ালখালীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. খোকন (৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার প্যান্টের পকেট থেকে পলিথিন মোড়ানো ৪০টি ইয়াবা জব্দ করা হয়েছে।

 

 

শনিবার (১ আগস্ট) ভোরে পৌরসভার আরকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক খোকন কক্সবাজারের জোয়ারিয়া নালা ইউনিয়নের নুর আহমদের ছেলে।

 

 

পুলিশ কর্মকর্তা জানান, খোকন দীর্ঘদিন ধরে বোয়ালখালীতে ইয়াবার ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে বোয়ালখালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করতে গিয়ে আবারও ইয়াবা পাওয়া গেল তার কাছে।

 

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট