চট্টগ্রাম রবিবার, ০২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াত নেতা বহিষ্কার

পদ হারালেন জামায়াত নেতা

অনলাইন ডেস্ক

২ আগস্ট, ২০২৬ | ১২:৫৯ অপরাহ্ণ

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন সদস্য মোশাররফ হোসেনের রুকনিয়াত (সদস্য পদ) বাতিল করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাতে জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত ৩০ জুলাই অনুষ্ঠিত জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদের বৈঠকের সুপারিশের ভিত্তিতে জামায়াতে ইসলামীর আমির তার রুকনিয়াত বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, রুকনিয়াত বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে মোশাররফ হোসেনের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তার ব্যক্তিগত বক্তব্য, কার্যক্রম বা কর্মকাণ্ডের দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না।

জামায়াতে ইসলামী তার আদর্শ, গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড সমুন্নত রাখতে সর্বদা বদ্ধপরিকর। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থি কোনো কর্মকাণ্ডে কেউ জড়িয়ে পড়লে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/রেহেনুমা 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট