চট্টগ্রাম রবিবার, ০৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

প্রেমিকার সাথে ভিডিও কলে এসে যুবকের আত্মহত্যা

প্রেমিকার সাথে ভিডিও কলে এসে যুবকের আত্মহত্যা

হাটহাজারী সংবাদদাতা 

৮ আগস্ট, ২০২৬ | ১১:৪০ অপরাহ্ণ

হাটহাজারীতে প্রেমিকার সাথে ভিডিও কলে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। নিহত যুবকের নাম ইসমাইল সিকদার (১৯)। তিনি উপজেলার মেখল ইউনিয়নের ৪নং ওয়ার্ড হিম্মত শিকদারের বাড়ির প্রবাসী আইয়ুব সিকদারের পুত্র ।

 

শনিবার (৮ আগস্ট ) রাত সাড়ে ৮টার দিকে মেখল হিম্মত শিকদারের বাড়ির নিহত যুবকের নিজ ঘরে এ ঘটনা ঘটে।

 

পরে হাটহাজারী মডেল থানা পুলিশ রাতে খবর পেয়ে মরদেহ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায় ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. সবুজ।

 

তিনি জানান, মা ও পরিবারের অন্যান্য লোকজন বেড়াতে গেলে ইসমাইল সিকদার ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। এলাকার এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে দীর্ঘদিন থেকে। আত্মহত্যা করার আগে ওই মেয়েটির সাথে ভিডিও কলে এসে আত্মহত্যা করেন বলে তিনি জানান।

 

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়। সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হবে । তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট