চট্টগ্রামের সন্দ্বীপে সারিকাইত বাংলা বাজার এলাকায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আল-আমিন উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খন্ডলাইন্নার গো বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। অভিযোগের পর বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) বিকেল প্রায় ৩টার দিকে সন্দ্বীপ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আল-আমিনকে আটক করে থানায় নিয়ে আসে। […]