চট্টগ্রাম বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে গভীর রাতে আগুনে পুড়ল ৫ বসতঘর

সীতাকুণ্ডে গভীর রাতে আগুনে পুড়ল ৫ বসতঘর, অর্ধকোটি টাকার ক্ষতি

সীতাকুণ্ড সংবাদদাতা

১২ আগস্ট, ২০২৬ | ১২:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে পৌরসদরস্থ আমিরাবাদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসদরের আমীরাবাদ গ্রামে মনু কোম্পানির বাড়ির একটি ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের ৫টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নেভাতে মধ্যরাত হয়ে যায়। ততক্ষণে পাঁচটি বসতঘর ও ঘরের সমস্ত মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

 

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আহাম্মেদ হোসাইন বলেন, আগুনে ৫টি ঘরের জিনিসপত্র পুড়ে গেলেও আমরা আশপাশের অনেক ঘর ও সম্পদ রক্ষা করেছি। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এতে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা সম্ভব যায়নি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট