চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় নাঈম হাসান হত্যা মামলার প্রধান আসামি মো. তৌহিদুল আলমকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার তৌহিদুল ফটিকছড়ি থানার বিবিরহাট এলাকার জানে আলমের ছেলে।
সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ১১টায় বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে নাঈম হাসান হত্যা মামলার প্রধান আসামি মো. তৌহিদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বায়েজিদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর















