চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৬ নম্বর বারখাইন ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেনকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নঈম উদ্দিন চৌধুরী ও সদস্য সচিব গাজী মোহাম্মদ ফোরকান এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ ইকবাল হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এম. নিজাম উদ্দীন বলেন, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্তের পরিপন্থী কর্মকাণ্ডের কারণে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।
পূর্বকোণ/পিআর
















