চট্টগ্রাম বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে ৮ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

বাঁশখালীতে ৮ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

১২ আগস্ট, ২০২৬ | ১:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে পৌরসভার মহাজনঘাটা প্রধান সড়কে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- কর্ণফুলী উপজেলা শীকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমান উল্লার ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (২৩) এবং পটিয়া উপজেলার কোলগাও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো.জানে আলম এর ছেলে তহিদুল ইসলাম (২৫)।

 

বাঁকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, কক্সবাজার জেলার চকরিয়া থেকে দুজন ইয়াবা বহন করে চট্টগ্রাম যাচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে পৌরসভার মহাজনঘাটা প্রধান সড়কে তল্লাশি চৌকি বসানো হয়। পরে মোটরসাইকেলের চালক ও আরোহীকে দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট