কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২টি বসতবাড়ি পুড়ে অন্তত ১০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) বিকাল সাড়ে ৪টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নন্দীর পাড়া এলাকার স্কুল সড়করে ফোরকান ও জাহাঙ্গীরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ফোরকান ও জাহাঙ্গীরের বাড়িতে অগ্নিপাতের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে […]