বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। ৪৮ দল থেকে এখন লড়াই নেমে এসেছে শেষ ৩২ দলে। নকআউট পর্বের ম্যাচসূচি চূড়ান্ত হওয়ায় সম্ভাব্য পথও অনেকটাই পরিষ্কার। এমন পরিস্থিতিতে নতুন করে শিরোপা জয়ের সম্ভাবনা বিশ্লেষণ করেছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্টের সুপারকম্পিউটার। তাদের সর্বশেষ পূর্বাভাসে ফাইনালে ওঠার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স ও আর্জেন্টিনা। নকআউট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডার জয়ের পূর্বাভাস দিয়েছিল অপটার সুপারকম্পিউটার। সেই পূর্বাভাস বাস্তবেও মিলেছে। এরপর প্রকাশিত নতুন বিশ্লেষণে দেখা যাচ্ছে, শিরোপা জয়ের সম্ভাবনায় সবার ওপরে […]