চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়েছে ৫ বসতঘর। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন জয় দে (১৯) নামের এক যুবক। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- প্রদীপ কুমার দে, সুদীপ দে, ভঙ্কেশ্বর দে, ত্রিদীপ দে, টংকেশ্বর দে। শুক্রবার (২২ মে) দুপুর ৩টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের ঠাকুর চান মহাজনের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুপন বিশ্বাস বলেন, শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে […]