ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে পাকিস্তানে। দেশটির বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। শুক্রবার (০৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলার ধনাসর এলাকা থেকে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানে প্রাদেশিক সীমান্ত অতিক্রম করার সময় পেশোয়ারগামী বাসটি দুর্ঘটনার শিকার হয়। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শহীদ রিন্দ এক বিবৃতিতে বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। […]