খাগড়াছড়ির মানিকছড়িতে কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বেশ কয়েকটি ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলার বাটনাতলী ইউনিয়নের ঘোরখানা এলাকায় প্রতিষ্ঠিত ‘শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার টিনসেট ভবন, তিনটহরী ইউনিয়নের বড়বিল এলাকার বাসিন্দা মো. সোলেমান মিয়ার বসতঘর ও কালাপানি এলাকার বাসিন্দা আবু তালেবের বসতঘরসহ বেশকিছু ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ের ফলে হাটহাজারী লাইনে বিদ্যুতের খুঁটি ও তারে ত্রুটি দেখা দিলে সকাল থেকেই উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আকাশে হঠাৎ করে কালো মেঘ জমে প্রবল […]