চট্টগ্রাম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

হাম উপসর্গে আরো ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১১৭০

হাম উপসর্গে আজও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৭০

অনলাইন ডেস্ক

২৮ আগস্ট, ২০২৬ | ৫:০৫ অপরাহ্ণ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১১৭০ জন।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৭০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৫৪ হাজার ৭৯২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭০ জন, গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ৭৯৬ জন।

গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৫ হাজার ৪৭৩ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৩০ হাজার ৪৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৬১ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট