চট্টগ্রাম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ফাইল ছবি

হরমুজ মাইনমুক্ত ঘোষণা যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের দাবি ‘প্রণালি খোলা’

২৮ আগস্ট, ২০২৬ | ৭:৫৬ অপরাহ্ণ

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সেই চ্যানেলটি এখন উন্মুক্ত রয়েছে।

 

ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়াকে ‘খুবই মৃদু’ উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা চায় না আমরা তাদের ওপর আবার হামলা করি। পুরো বিষয়টাই এটাই। বাকি কিছু গুরুত্বপূর্ণ নয়।

 

অ্যাক্সিওস মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে চলাচল করা জাহাজের তুলনায় বর্তমানে প্রায় অর্ধেকসংখ্যক জাহাজ চলাচল করছে। প্রতি রাতে ২০ থেকে ৩০টি তেলবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করছে।

একজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, গত এক মাসে হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজগুলোর প্রায় ২ শতাংশে ইরান হামলা চালিয়েছে। তবে ইরান এখনও জাহাজে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই তা লক্ষ্যভ্রষ্ট হচ্ছে।

তবে রয়টার্সের প্রাথমিক জাহাজ চলাচলের তথ্য বলছে, গতকাল হরমুজ প্রণালি দিয়ে সাতটি পণ্যবাহী জাহাজ গেছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ১৭টি। গত ১০ দিনের দৈনিক গড় ১৫টির তুলনায়ও গতকালের সংখ্যা কম।

রয়টার্স জানিয়েছে, এই পরিসংখ্যান পরিবর্তিত হতে পারে। কারণ, যাত্রাপথে কিছু জাহাজ তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। 

সূত্র: অ্যাক্সিওস

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট