ছয় দিনের বন্ধ শেষে সোমবার (৩ জুলাই) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আসবে। ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি শেষে আমদানি-রপ্তানি শুরুর দিন পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ আমদানি হতে পারে। শনিবার (১ জুলাই) হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাড়তি দামের বাজারে সব সবজির দোকানে কাঁচা মরিচ নেই বললেই চলে। গুটি কয়েক দোকানে থাকলেও দাম আকাশচুম্বী। বাড়তি দামের কারণে সব দোকানি পণ্যটি রাখছেন না বলে জানিয়েছেন। বাজারে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। […]