অবশেষে সত্য হলো গুঞ্জনই। শন টেইট বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন পারিবারিক কারণ দেখিয়ে । বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেইটের বোলিং কোচের চাকরি ছাড়ার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিদায়বেলায় বাংলাদেশ দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে টেইট বলেন, ‘বাংলাদেশ দলের মেধাবী, প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেটার এবং স্টাফদের সঙ্গে কাজ করা একটা গর্বের বিষয় ছিল। এটা সহজ সিদ্ধান্ত ছিল না (চাকরি ছাড়া), তবে আমি বিসিবিকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।’ টাইগার পেসারদের নিয়ে টেইট বলেন, ‘আমি গর্বিত, […]